হাদীসে সাগরের পানি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ‘এর পানি পবিত্র এবং এর মৃত হালাল।’
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন নামাজ হাজির হবে, তখন তোমাদের মধ্যে একজন যেন তোমাদের জন্য আযান দেয়। আর তোমাদের মধ্যে বয়সে যে বড় সে যেন ইমামতি করে।’
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,‘যে ব্যক্তি রমজানের রোজা, অতঃপর এর পেছনে শাওয়াল মাসে ছয়দিন রোজা রাখল সে যেন সারা বছর রোজা রাখল ।
হজ্ব ফরজ হওয়ার জন্য ইসলাম শর্ত; অতএব অমুসলিমের ওপর হজ্ব ফরজ নয়। অমুসলিম ব্যক্তি যদি হজ করে, তবে তা শুদ্ধও হবে না।
আল্লাহ তাআলা বলেন: (তুমি তাদের সম্পদ থেকে সদকা নাও। এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করবে।) [সূরা আত-তাওবা:১০৩]